← Home
Hasin Hayder
Hasin Hayder

@hasin

· General ·

আমার টিউটোরিয়ালগুলোর একটা ইন্টারেস্টিং ফিচার হলো আপনার যতটুকু দরকার, ঠিক ততটুকুই আপনি এখানে পাবেন। এক্সট্রা কোনো আলাপ আলোচনা নেই। আজাইরা ত্যানা-প্যাঁচানো নেই। একটা কঠিন বিষয়কে একদম সহজ করে ভেঙে বোঝানো আর সাথে দরকারি টিপস অ্যান্ড ট্রিকস তো থাকেই।

তাই কখনো কখনো টিউটোরিয়ালের লেংথ ছোট মনে হলেও, আপনি দেখবেন এখানে একদম টু-দ্য-পয়েন্ট সব কথাবার্তা। অপ্রয়োজনীয় কিছু নেই, আবার দরকারি কিছু বাদও দেওয়া হয়নি।

২+২=৪ এটা বোঝার জন্য আপনার পুরো Number Theory জানা লাগবে না। আবার একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম বুঝতে গেলে ঠিকই Number Theory জানতে হবে।

বিষয়টা আসলে টিউটোরিয়াল কত লম্বা, সেটা না। বিষয়টা হলো, আপনার যা জানা দরকার, সেটা ঠিকভাবে শেখানো হয়েছে কি না। একটা দশ মিনিটের জিনিস প্যাঁচাতে প্যাঁচাতে এক ঘণ্টা করে ফেলা যায়। কিন্তু তাতে লাভ কী? :) <3

No comments yet.

Log in to comment.